ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।। এবার মানহানির মামলা। ঘটনা কয়েকদিন আগের। তবে টিসিএ বিশেষ করে সম্পাদক তাপস ঘোষ বিষয়টিকে হালকা ভাবে নিতে নারাজ। কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন ডেকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষের নাম ব্যবহার করে যা ইচ্ছে তাই বলেছেন বলে অভিযোগ টিসিএ সচিব তাপস ঘোষের। এই ইস্যুকে সামনে রেখে জয়নগর ক্রিকেট ক্লাবের সুব্রত দে-র বিরুদ্ধে সচিব তাপস ঘোষ মানহানির মামলা করেছেন। কেস নম্বর ৬২/২০২৩। সিনিয়র ডিভিশন সিভিল জাজ কোর্টে উকিল কিশলয় রায় কর্তৃক মামলা দায়ের করেছেন। ২০ জুলাই এর অর্ডার বের হওয়ার পরবর্তী তারিখ উল্লেখ রয়েছে।

টিসিএ : কটু মন্তব্যে মানহানির মামলা
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…


















