ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।। তৃতীয় দিনে আজ ফের প্রস্তুতি ম্যাচ হয়েছে। সোমবার, দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও আজ প্রস্তুতি ম্যাচের ফয়সালাও হয়েছে। অর্কজিতের নেতৃত্বাধীন টিসিএ টিম-এ ইনিংস সহ ১১ রানের ব্যবধানে জয়ী হয়েছে। যদিও জয় পরাজয় এই প্রস্তুতি ম্যাচে কোনও মানে রাখে না। কেননা ৩২ জন খেলোয়ারকে দু ভাগে ভাগ করে কোচ এবং স্পটাররা মূলতঃ বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের রাজ্য দল গঠনের লক্ষ্যে ধর্মনগরে তিন দিনের এই প্রস্তুতি কাম সিলেকশন ম্যাচের আয়োজন করেছিল। দ্বিতীয় দিন বৃষ্টিতে মাঠে খেলা সম্ভব হয়নি তবে কোচ খেলোয়াড়দের বিভিন্ন রকমের ট্রেণিং করিয়েছে প্রথম দিনের খেলায় ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি যে ভুল ত্রুটি গুলো হয়েছিল সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে। আজ, মঙ্গলবার তৃতীয় দিনের খেলায় টিম-এ তাদের দ্বিতীয় ইনিংসে ১০৭ রান সংগ্রহ করে দলের পক্ষে অর্কজিৎ সাহা সর্বাধিক ৩৩ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে টিসিএ বি-দল তাদের দ্বিতীয় ইনিংসে ৩৭ রান সংগ্রহ করে। ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা তারা কেটে উঠতে পারেনি। সবমিলে কোচেরাও চেষ্টা করে যাচ্ছেন ব্যালান্সড একটা টিম গঠন করার জন্য।

ধর্মনগরে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের সিলেকশন ট্রায়াল ম্যাচ অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…


















