News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লিগ ফুটবল জমজমাট পুলিশকেও হারালো কল্যাণ সমিতি
Image

বি-ডিভিশন লিগ ফুটবল জমজমাট পুলিশকেও হারালো কল্যাণ সমিতি

কল্যাণ সমিতি: ৪

ত্রিপুরা পুলিশ: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।। জয়ের ধারা অক্ষুণ্ন কল্যাণ সমিতির। টানা চার ম্যাচে জয় অব্যাহত রেখে খেতাবের লক্ষ্যে এগোতে চাইছে কল্যাণ সমিতির ফুটবল দল। অপরাজিত কল্যাণ সমিতি আপাতত পয়েন্ট তালিকার শীর্ষস্থান টিও ধরে রেখেছে। অন্ততপক্ষে আর দুটো ম্যাচ জয়ী হতে পারলে খেতাব অনেকটাই নিশ্চিত করে নিতে পারবে শহর দক্ষিণের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কল্যাণ সমিতি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লিগ ফুটবলের ১৩তম ম্যাচে আজ, মঙ্গলবার কল্যাণ সমিতি ৪-২ গোলের ব্যবধানে পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে টানা চতুর্থ জয় অব্যাহত রেখেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। প্রাথমিক পর্যায়ে আধঘণ্টারও বেশি সময় ধরে উত্তেজনা পূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই বিরাজ করলেও ৩৮ মিনিটের মাথায় লালরিয়াত রেঙ্গার গোলে কল্যাণ সমিতি ১-০তে লিড নেয়। প্রথমার্ধের খেলার ইনজুরি টাইমে লালপেক্ট লুনুঙ্গা আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে ফের লালরিয়াত রেঙ্গার আরেকটি গোল করলে ব্যবধান ৩-০ হয়। পক্ষান্তরে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব এতক্ষণে যেন আক্রমণের চেহারা পাল্টে অনেকটা অলআউট খেলার প্রয়াস নেয়। অবশেষে ৬০ মিনিটের মাথায় সৈকত দেব এবং নয় মিনিট বাদে সুমেন ওরাং পরপর দুটো গোল করে ব্যবধান কমিয়ে দুই-তিন করে নেয়। পরবর্তী সময়ে ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণের চেহারা আরও কিছুটা তীব্রতর হয়। তবে দু মিনিট বাদে ফিলিমন রিয়াং কল্যাণ সমিতির পক্ষে চতুর্থ গোলটি করলে ব্যবধান ৪-২ হয়। অতঃপর আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে পরবর্তী ১৯ মিনিটের খেলা চললেও কার্যত আর কেউ গোলের খোঁজ পায়নি। তবে এই সময়েই বিজয়ী কল্যাণ সমিতির লাল রামুয়ান পউইয়আকএ রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, শিবজ্যোতি চক্রবর্তী, কার্তিক দাস ও সুকান্ত দত্ত। দিনের খেলা: ভারতরত্ন সংঘ বনাম মৌচাক ক্লাব, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top