News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দামছড়া থানার পুলিশের হাতে আটক দুই মাদক পাচারকারী
Image

দামছড়া থানার পুলিশের হাতে আটক দুই মাদক পাচারকারী

আগরতলা, ১৮ জুলাই (হি.স) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে দামছড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আজ সকালে পশ্চিম আরকেপুর নাকা পয়েন্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ প্যাকেটে মোট ৬০০টি ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে এক যুবক ও যুবতীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে অসম থেকে গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে অসম এবং ত্রিপুরার সংযুক্ত সড়ক পশ্চিম আরকেপুর নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ। ওই সময় নাকা পয়েন্টে এএস১১এফ৪৪০০ নম্বরের গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ প্যাকেট ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। ৩ প্যাকেটে মোট ৬০০টি ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি। সাথে এক যুবক ও যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন করন্তি রিয়াং ও কবীর আহমেদ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top