News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা, রকেট লঞ্চার নিয়ে হামলা মন্দিরে
Image

পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা, রকেট লঞ্চার নিয়ে হামলা মন্দিরে

ইসলামাবাদ, ১৭ জুলাই (হি. স.) : পাকিস্তানে হিন্দু মন্দিরে রকেট লঞ্চার নিয়ে হামলা চালাল ডাকাতরা। মন্দিরের আশেপাশে হিন্দুদের বাড়িতেও ঢুকে গুলি চালায় তারা। যদিও ঘটনায় কারও হতাহতের খবর মেলেনি। তবে সিন্ধ প্রদেশের এই ঘটনায় ফের পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, শুক্রবার রাতেই শপিং মল বানানোর জন্য ভেঙে ফেলা হয় করাচির ১৫০ বছরের পুরনো একটি মন্দির।

মন্দিরে রকেট লঞ্চার হামলার ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে। সিন্ধ প্রদেশের দক্ষিণে কাশমোর এলাকায় অবস্থিত মন্দিরটি বছরে একবারই খোলা হয়। সারাবছর তালা ঝোলানো থাকে মন্দিরে। রবিবারও মন্দির বন্ধই ছিল। সেই সময়েই গর্ভগৃহ লক্ষ্য করে রকেট লঞ্চার ছোঁড়ে একদল ডাকাত। ৮-৯ জনের একটি ডাকাত দল ওই মন্দির সংলগ্ন হিন্দুদের বাড়িতেও হামলা চালায়। এলোপাথাড়ি গুলি চালায় তারা। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে কাশমোর-কান্ধকোট এসএসপি ইরফান সাম্মোর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। তবে পুলিশ দেখেই পালিয়ে যায় ডাকাতদল। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতদের ছোঁড়া রকেট লঞ্চারগুলি অকেজো ছিল। তাই বিস্ফোরণ ঘটাতে পারেনি। হিন্দু মন্দিরটি অক্ষত রয়েছে বলেই জানা গিয়েছে। তবে স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল, উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা লুলার

ব্রাসিলিয়া, ২৬ জুন (আইএএনএস) : শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top