News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণ জয়নগরে সন্ধ্যারাতে ঘরের দরজা ভেঙ্গে চুরি
Image

দক্ষিণ জয়নগরে সন্ধ্যারাতে ঘরের দরজা ভেঙ্গে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ আবারো চুরির ঘটনা দক্ষিণ জয়নগর এলাকায়৷ জানা যায় এলাকার বাসিন্দা নির্মল দাস গতকাল সন্ধ্যা রাতে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যান৷ ওই সময় তার বাড়িটি ছিল খালি৷ রবিবার সকালে পাশের বাড়ির লোকজন নির্মল দাসের গেট এবং দরজা খোলা দেখতে পেয়ে বিষয়টি সন্দেহ করেন৷ তারা বাড়িতে প্রবেশ করে চুরির বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির মালিক নির্মল দাসকে খবর দেন৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসে বাড়ির মালিক নির্মল দাস এবং চুরির বিষয়টি দেখতে পেয়ে হতভঙ্গ হয়ে পড়ে৷ খবর দেওয়া হয় এডি নগর থানায়৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন৷ বাড়ির মালিক নির্মল দাস জানান খালিবাড়ি থাকার কারণে চোরের দল প্রথমে তার বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে৷ তারপর ঘরের দরজা ভেঙে ঘরেতে প্রবেশ করে এবং ঘরে থাকা একটি বাইসাইকেল, গ্যাস সিলিন্ডার, স্বর্ণ অলংকার সহ ঘরে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে  নির্মল দাস কান্নায় ভেঙে পড়েন৷ তার জীবনে জমানো স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top