News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক হাজির থাকবেন মমতা
Image

১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক হাজির থাকবেন মমতা

কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : আগামী ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতার সফরসঙ্গী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ১৮ জুলাই তাঁর কলকাতায় ফেরার কথা।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। পাটনার বৈঠকে ১৭টি বিরোধী দল যোগ দিয়েছিল। এবার আরও ৮ নতুন দল জোটে যোগ দিতে চলেছে বলে জানা গিয়েছে। তবে অধ্যাদেশ ইস্যুতে আপের যোগদান নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রসঙ্গত, ২৩ জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ডাকা বৈঠকে হাজির ছিলেন মমতা। সেইসময়ও মমতার সফরসঙ্গী ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top