News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়পুরের কাছে লাইনচ্যুত মালগাড়ির দু’টি বগি, বিঘ্নিত রেল পরিষেবা
Image

জয়পুরের কাছে লাইনচ্যুত মালগাড়ির দু’টি বগি, বিঘ্নিত রেল পরিষেবা

জয়পুর, ১৫ জুলাই (হি.স.): রাজস্থানের জয়পুরের কাছে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির দু’টি বগি। শনিবার সকাল পাঁচটা নাগাদ জয়পুর-মাদার রেলওয়ে সেকশনের আসালপুর জোবনের এবং হিরনোদা স্টেশনের মাঝে একটি মালগাড়ির দু’টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এই ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে মোট ৭টি ট্রেন।

রেলের মুখপাত্র জানিয়েছেন, জয়পুর-মারওয়ার (১৯৭৩৫), মারওয়ার-জয়পুর (১৯৭৩৬), জয়পুর-যোধপুর (২২৯৭৭), যোধপুর-জয়পুর (২২৯৭৮), আজমের-জয়পুর (০৯৬০৫), জয়পুর-আজমের (০৯৬০৬) এবং জয়পুর-সুরাতগড় (১৯৭১৯) ট্রেনগুলি শনিবারের জন্য বাতিল করা হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top