News Flash

Image

ছোট ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার বড় ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ কল্যানপুর থানাধীন গোবিন্দ চৌধুরী পাড়ায় বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরত্বের মধ্যে ২৪ বছর বয়সী বীরেশ কুমার দেববর্মা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়৷  ভোর আনুমানিক চারটা নাগাদ৷জানা গেছে কৃষি জমির পাশে উদ্ধার হওয়া এই মৃতদেহটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে৷  মৃতদেহের মধ্যে মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ণও রয়েছে৷
  পরিকল্পিতভাবেই এই খুন সংঘটিত করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালের মর্গে নিয়ে যাায়৷ ময়না তদন্তের পর পরিজনদের হাতে  মৃতদেহ তুলে দেওয়া হয়৷ এলাকা সূত্রে খবর,  মৃত যুবক বিরেশ দেববর্মার কারোর সাথে কোন পূর্ব শত্রুতা ছিলনা৷ তবে প্রায়শই সে অত্যধিক নেশাগ্রস্থ থাকতো৷
 এর পেছনে কি রহস্য থাকতে পারে তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন  শুরু হয়েছে৷   পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মৃত যুবকের বড় ভাইকে গ্রেফতার করেছে৷ ধৃত সরনজয় দেববর্মা স্বীকার করেছে পারিবারিক ঝামেলার কারণেই  সে তার ছোট ভাই বিরেশকে খুন করেছে৷
এদিকে, একই থানাধীন অধুনিয়া এলাকাতে ৬৫ বছরের বৃদ্ধ সরণজয় দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ জানা গেছে গতকাল থেকেই নিখোঁজ ছিল৷ আজ  বাড়ির কাছে একটা পুকুরের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা কল্যাণপুরে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top