News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভায় বিরোধীদের কুরুচিকর কর্মকান্ডের প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিজেপির ধিক্কার মিছিল
Image

বিধানসভায় বিরোধীদের কুরুচিকর কর্মকান্ডের প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিজেপির ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলের কুরুচিকর কান্ডের বিরুদ্ধে ধিক্কার  জানিয়ে মিছিল করল ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মন্ডল ৷
গত ৭জুলাই ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধী দল অর্থাৎ সিপিআইএম,কংগ্রেস এবং তিপ্রামথা দলের বিধায়করা যেভাবে পবিত্র বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ প্রদর্শন করে,ত্রিপুরা বিধানসভা কে যেভাবে কালিমালিপ্ত করেছে এটা ত্রিপুরা রাজ্য সহ সারা দেশের জন্য নিন্দনীয়৷  এই দিনটি সারা দেশের জন্য কালো দিন৷  তাই আজ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ৬০টি মন্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করার নির্দেশ দেওয়া হয়৷ সেই নির্দেশ অনুসারে আজ অন্যান্য বিধানসভা কেন্দ্রের মন্ডলের ন্যায়,  ভারতীয় জনতা পার্টি ২৮তেলিয়ামুরা মন্ডলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ শুক্রবার বিকালে  তেলিয়ামুড়া মন্ডল প্রাঙ্গন থেকে বের হয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামুড়া মন্ডলে এসে সমাপ্ত হয়৷ এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ২৮তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মূখ্যসচেতক কল্যানী সাহা রায়,তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর,মন্ডল সম্পাদক নন্দন রায় এবং তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য রা৷
আজকের এই মিছিল সমন্ধে বলতে গিয়ে বিধায়িকা তথা বিধানসভার মূখ্যসচেতক কল্যানী সাহা রায় সাংবাদিক দের মুখোমুখি হয়ে, বিরোধী দল অর্থাৎ সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথা দলের বিধায়কদের প্রতি তীব্র নিন্দা জানান৷ এবং তিনি দাবি করেন যে, তারা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পবিত্র বিধানসভা কে যেমন কালিমালিপ্ত করেছে তেমনি এই দিনটি কে ত্রিপুরার জন্য একটি কালো দিনে পরিনত করে দিয়েছে৷আজকের এই মিছিলে দলীয় কার্যকরতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয়৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top