News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে মহকুমা ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত
Image

কৈলাসহরে মহকুমা ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ শুক্রবার কৈলাসহর মহকুমা বন দপ্তরের উদ্যেগে মহকুমা ভিত্তিক বনমৎসব অনুষ্টিত হয়৷ কৈলাসহর আর কে আই সুকলের ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হয় এই বনমহোৎসব৷ প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস৷ এই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় ,কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে ,জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার ,,কৈলাশহর মহকুমা বন আধিকারিক হীরন জয় রিয়াং ,বিশিষ্ট সমাজসেবী অমৃত কুমার ভট্টাচার্য ,গৌরনগর বন অধিকারীক সুমন ভৌমিক সহ জাইকা প্রকল্পের কর্মকর্তারা৷  এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় বলেন,,আমাদের জীবনে বনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ বন ধবংসের কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য৷ গাছ শুধু লাগালেই হবে না একে রক্ষণাবেক্ষণ করতে হবে৷ সকল ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে নজর রাখতে হবে৷ অন্যদিকে জেলা শিক্ষা অধিকারিক প্রশান্ত কিলিকদার বলেন, শুধু বনমহোৎসব করলে হবে না, রাজ্যের সকল অংশের মানুষ বন  রক্ষার জন্য এগিয়ে আসতে হবে৷ নির্বিচারে বাস কড়ুল কাটা বন্ধ করতে হবে৷ এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ধরণের সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ 

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top