News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত গোলসি, জখম ৬
Image

তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত গোলসি, জখম ৬

গোলসি, ১৪ জুলাই (হি.স.) : পূর্ব বর্ধমানের গোলসিতে সদ্য নির্বাচিত তৃণমূলের সদস্যকে ছুরি। তৃণমূল ও সিপিএম, কংগ্রেস কর্মদের সংঘর্ষে উত্তপ্ত গোলসি । দোকানপাট ভাঙচুরের অভিযোগ । অভিযোগের তীর উভয়পক্ষের বিরুদ্ধে। দুই পক্ষের মোট ছ’জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত গলসি। হিংসার জেরে ভাংচুর করা হয়েছে বেশ কিছু বাড়ি-ঘর দোকান। লাঠি, রড দিয়ে হামলার অভিযোগ তৃণমূল ও সিপিএম-কংগ্রেস উভয়পক্ষের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের মোট ছ’জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বেলা ১১ টা নাগাদ আচমকা অশান্তি শুরু হয়। এরপরই এক মহিলা সহ চার সিপিএম সমর্থকের উপর তৃণমূল হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের পারাজ গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির শেখকে ছুরি চালানো হয়েছে। অভিযোগ উঠেছে সিপিআইএম সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের করকডাল গ্রামে। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ। সেখানে চারজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top