News Flash

  • Home
  • দেশ
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, কলকাতা-সহ দক্ষিণে এখনই কমবে না ঘাটতি
Image

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, কলকাতা-সহ দক্ষিণে এখনই কমবে না ঘাটতি

কলকাতা, ১৪ জুলাই (হি.স.): উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে ‘লাল সতর্কতা’। এছাড়াও দার্জিলিং ও কোচবিহারে জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৫ জুলাই থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। উল্টোদিকে দক্ষিণে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, বৃষ্টি একটু বাড়তে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও, অস্বস্তিকর তাপমাত্রার কবল থেকে এখনই রেহাই পাবে না কলকাতা।

কলকাতায় এখনই বৃষ্টির ঘাটতি মিটবে না। ১ জুন থেকে শুরু করে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। চলতি মাসেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top