নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ কাঠ মাফিয়াদের দ্বারা নির্যাতিতা মহিলা, ঠুটেঁ জগন্নাথ পানিসাগর থানার পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উত্তরের পানিসাগর মহকুমার মজফুরদোয়ার এলাকায় এক মহিলার উপর শারীরিক নির্যাতনের পাশাপাশি মহিলার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ কাঠ মাফিয়া বেনুরাম রিয়াং সহ তার সহোযোগিদের বিরুদ্ধে৷ অসহায় মহিলা পানিসাগর থানায় অভিযোগ জানালেও থানা বাবুরা মামলা নেয়নি৷ উলটো বিভিন্ন ভাবে নির্যাতিতাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ৷ প্রাপ্ত খবরে জানা গেছে, পানিসাগরের মজফুরদোয়ার এলাকার আবাসিক নির্যাতিত মহিলা গত দুদিন যাবত পানিসাগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷ তার সাথে কথা বলে জানা গেছে মহিলার স্বামী রাজেশ রিয়াং চোড়াই কাঠ পাচারে যুক্ত৷ সে কাঠ মাফিয়া বেনুরাম রিয়াং সহ চিড়ন দের হয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ চুরি সহ কাঠ পাচারের কাজ করে৷ গত ১১ জুলাই রাতে স্বামী রাজেশ কুমার রিয়াং তার স্ত্রীকে বলে তাদের বাড়িতে আত্মীয় আসবে৷তাই মদ এবং মাংস এনে রাখতে৷ যথারিতি মহিলা স্বামীর কথা মত মদ এবং মাংসের ব্যবস্থা করে রাখে৷ স্বামীর সাথে কাঠ মাফিয়া বেনুরাম রিয়াং এবং চিড়ন তাদের বাড়িতে যায় এবং মদ্যপান করে৷ পরবর্তীতে মদ্যপানের পর স্বামীর সামনেই তার স্ত্রীর উপর ঝাপিয়ে পরে বেনুরাম এবং চিড়ন৷ মহিলাকে ধর্ষন করতে মরিয়া হয়ে উঠে তারা৷ তাদের লালসা মেটাতে মহিলার স্বামীকেও তারা মারধোর করে বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত ধর্ষন করতে ব্যার্থ হয়ে তার ঘরে আগুন লাগিয়ে দেয় মাফিয়ারা৷ অথচ ঘরে তখন ৪ বছরের একটি শিশুও ছিল৷ কোন ভাবে মহিলা তার ৪ বছরের সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে প্রাণে বাচে৷ রাতেই ঘটনা জানানো হয়ে পানিসাগর থানায়৷ বিশ্বাস সাহা নামের এক সাব ইন্সপেক্টর তৎক্ষনাৎ ঘটনা স্থলেও যায়৷ নির্যাতিতা মহিলাকে ভর্তি করানো হয় পানিসাগর হাসপাতালে৷ নির্যাতিত মহিলার তরফে বারে বারে থানায় অভিযোগ জানানোর পরেও এখনো মামলা নেয় নি পুলিশ৷ সুত্রের খবর, থানায় মাসোহারার নামে প্রত্যেক মাসে ১০ হাজার টাকা করে দিয়ে থাকে এই বেনুরাম এবং চিড়নদের মত কাঠ মাফিয়ারা৷ আরও জানা গেছে ,ঘটনার পরদিন সকালেই থানায় গিয়ে পুলিশ বাবুদের সাথে দেখা করে বেনুরাম এবং চিরন৷পুলিশ মহলেই গুঞ্জন চলছে বড় অংকের লেনদেন নাকি হয়েছে থানায়৷গুঞ্জন এমন্টাও চলছে পানিসাগর থানা নাকি পানিসাগরের সবচাইতে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের রুপ নিয়েছে ইদানিং কালে৷ যে যেমন পারছে লুঠছে, আর পানিসাগরের মাফিয়াদের বস ’দয়া ’ নামের জনৈক এক ব্যক্তির উপর নাকি থানার বড়বাবু দায়িত্ব দিয়ে রেখেছে সব সামাল দেওয়ার জন্যে৷

পানিসাগরে ধর্ষণে ব্যর্থ হয়ে মহিলার বাড়ি পুড়িয়ে দিল মাফিয়ারা
Tags:
Releated Posts
জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…
মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…
‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…


















