News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানিসাগরে ধর্ষণে ব্যর্থ হয়ে মহিলার বাড়ি পুড়িয়ে দিল মাফিয়ারা
Image

পানিসাগরে ধর্ষণে ব্যর্থ হয়ে মহিলার বাড়ি পুড়িয়ে দিল মাফিয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ কাঠ মাফিয়াদের দ্বারা নির্যাতিতা মহিলা, ঠুটেঁ জগন্নাথ পানিসাগর থানার  পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উত্তরের পানিসাগর মহকুমার মজফুরদোয়ার এলাকায় এক মহিলার উপর শারীরিক নির্যাতনের পাশাপাশি মহিলার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ কাঠ মাফিয়া বেনুরাম রিয়াং সহ তার সহোযোগিদের বিরুদ্ধে৷ অসহায় মহিলা পানিসাগর থানায় অভিযোগ জানালেও থানা বাবুরা মামলা নেয়নি৷ উলটো বিভিন্ন ভাবে নির্যাতিতাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ৷ প্রাপ্ত খবরে জানা গেছে, পানিসাগরের মজফুরদোয়ার এলাকার আবাসিক নির্যাতিত মহিলা  গত দুদিন যাবত পানিসাগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷ তার সাথে কথা বলে জানা গেছে মহিলার স্বামী রাজেশ রিয়াং চোড়াই কাঠ পাচারে যুক্ত৷ সে কাঠ মাফিয়া বেনুরাম রিয়াং সহ চিড়ন দের হয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকে  কাঠ চুরি সহ কাঠ পাচারের কাজ করে৷ গত ১১ জুলাই রাতে স্বামী রাজেশ কুমার রিয়াং তার স্ত্রীকে বলে তাদের বাড়িতে আত্মীয় আসবে৷তাই মদ এবং মাংস এনে রাখতে৷  যথারিতি মহিলা স্বামীর কথা মত মদ এবং মাংসের ব্যবস্থা করে রাখে৷ স্বামীর সাথে কাঠ মাফিয়া বেনুরাম রিয়াং এবং চিড়ন তাদের বাড়িতে যায় এবং মদ্যপান করে৷ পরবর্তীতে মদ্যপানের পর স্বামীর সামনেই তার স্ত্রীর উপর ঝাপিয়ে পরে বেনুরাম এবং চিড়ন৷ মহিলাকে ধর্ষন করতে মরিয়া হয়ে উঠে তারা৷ তাদের লালসা মেটাতে মহিলার স্বামীকেও তারা মারধোর করে বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত   ধর্ষন করতে ব্যার্থ হয়ে তার  ঘরে আগুন লাগিয়ে দেয় মাফিয়ারা৷ অথচ ঘরে তখন ৪ বছরের একটি শিশুও  ছিল৷ কোন ভাবে মহিলা তার ৪ বছরের সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে প্রাণে বাচে৷ রাতেই ঘটনা জানানো হয়ে পানিসাগর থানায়৷  বিশ্বাস সাহা নামের এক সাব ইন্সপেক্টর তৎক্ষনাৎ ঘটনা স্থলেও যায়৷ নির্যাতিতা মহিলাকে ভর্তি করানো হয় পানিসাগর হাসপাতালে৷  নির্যাতিত মহিলার তরফে বারে বারে থানায় অভিযোগ জানানোর পরেও এখনো মামলা নেয় নি পুলিশ৷ সুত্রের খবর, থানায় মাসোহারার নামে প্রত্যেক মাসে ১০ হাজার টাকা করে দিয়ে থাকে এই বেনুরাম এবং চিড়নদের মত কাঠ মাফিয়ারা৷ আরও জানা গেছে ,ঘটনার পরদিন সকালেই থানায় গিয়ে পুলিশ বাবুদের সাথে দেখা করে বেনুরাম এবং চিরন৷পুলিশ মহলেই গুঞ্জন চলছে বড় অংকের লেনদেন নাকি হয়েছে থানায়৷গুঞ্জন এমন্টাও চলছে পানিসাগর থানা নাকি পানিসাগরের সবচাইতে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের রুপ নিয়েছে ইদানিং কালে৷ যে যেমন পারছে লুঠছে, আর পানিসাগরের মাফিয়াদের বস ’দয়া ’ নামের জনৈক এক ব্যক্তির উপর নাকি থানার বড়বাবু দায়িত্ব দিয়ে রেখেছে সব সামাল দেওয়ার জন্যে৷

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top