News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতি এবং ভোট হিংসা ইস্যুতে শাসকদলকে খোঁচা রাজ্যপালের
Image

দুর্নীতি এবং ভোট হিংসা ইস্যুতে শাসকদলকে খোঁচা রাজ্যপালের


কলকাতা, ১১ জুলাই (হি. স.) : নাম না করে দুর্নীতি এবং ভোট হিংসা ইস্যুতে শাসকদলকে খোঁচা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের বার্তা, বাংলায় হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ প্রয়োজন।

ভোটের দিনেও এভাবেই হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। ভোট গণনার দিনও তার অন্যথা হল না। ভোটের দিনের মতো ভোট গণনার দিনও অকুস্থলে নেমেছিলেন রাজ্যপাল। এদিন ভাঙড়ে গণনাকেন্দ্রে নিজে গিয়ে পরিস্থিতি দেখে আসেন তিনি।

পরে রাজভবনে সাংবাদিক বৈঠকে বলেন,”গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হল হিংসা। গণতন্ত্রের দ্বিতীয় বড় শত্রু দুর্নীতি। দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে ক্রুসেড প্রয়োজন। ভোটের দিনে এক ফোঁটা রক্তপাতও সার্বভৌমত্বের উপর হামলা।”

তাৎপর্যপূর্ণভাবে ভোটের পরদিনই রাজ্যের হিংসা নিয়ে রিপোর্ট দিতে রাজ্যপাল উড়ে যান দিল্লিতে। সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্টও দেন তিনি। কিন্তু রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঠিক কী রিপোর্ট দিয়েছেন, সেটা নিয়ে এদিন মুখ খোলেননি তিনি।

তবে রাজ্যপাল বলছেন, “গণতন্ত্রে সব দল গুরুত্বপূর্ণ। ছোট-বড় কোনও দলকেই কম গুরুত্বপূর্ণ ভাবার কারণ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষ।” সিভি আনন্দ বোস বলছেন, “রাজনৈতিক লড়াইয়ে ভিন্নমত থাকবেই। কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।” বস্তুত, ভোটের দিনের মতো তীব্র আক্রমণ না হলেও এদিন গণতন্ত্রের ‘দর্শনে’র মাধ্যমে সেই শাসককেই বিঁধেছেন রাজ্যপাল।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top