News Flash

  • Home
  • খেলা
  • আজ সকালে উমাকান্তের অ্যাস্ট্রোটার্ফেমহিলা ফুটবলের চলমান-ফুলো ঝানো
Image

আজ সকালে উমাকান্তের অ্যাস্ট্রোটার্ফেমহিলা ফুটবলের চলমান-ফুলো ঝানো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। টিএফএ আয়োজিত মহিলা লীগ ফুটবল টুর্নামেন্টে ৫ম ম্যাচে আগামীকাল ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। খেলা শুরু হবে আগামীকাল সকাল আটটা থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিনথেটিক অ্যাস্ট্রোটার্ফে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে রয়েছে। ফুলো ঝানু প্রথম ম্যাচে জম্পুইজলার কাছে ০-২ গোলে হেরে পয়েন্ট খুইয়েছে। অপরদিকে চলমান সংঘও নিজেদের প্রথম খেলায় ০-৭ গোলে হেরেছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। চার- পাঁচ দিন বিরতি পেয়ে দু-দলের খেলোয়াড়রাই অনুশীলনে কোচদের থেকে নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধনের টিপস সহ প্রস্তুতি সেরে নিয়েছে। তবে টুর্নামেন্ট শুরু হয়েছিল এডি নগর পুলিশ গ্রাউন্ডে ঘাসের মাঠে। কিন্তু আগামীকাল থেকে অনিবার্য কারণে মহিলা লিগ ফুটবলের ম্যাচগুলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক অ্যাস্ট্রোটার্ফে সরিয়ে আনা হয়েছে। ঘাসের মাঠ থেকে হঠাৎ করে খেলোয়াড়রা অ্যাস্ট্রোটার্ফে আগামীকাল থেকে কেমন দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতে দুই দলের খেলোয়াড়রাই মরিয়া হয়ে আছে বলে খবর রয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top