News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট : সুপার ফোরেমতিনগর প্লে সেন্টারের ২য় জয়
Image

সোনামুড়ায় ক্রিকেট : সুপার ফোরেমতিনগর প্লে সেন্টারের ২য় জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।।
দ্বিতীয় জয় পেলো মতিনগর প্লে সেন্টার। সুপার ফোরে। মঙ্গলবার মতিনগর প্লে সেন্টার ৪৯ রানে পরাজিত করলো ব্লাড ড্রপস ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মতিনগর প্লে সেন্টারের গড়া২১৯ রানের জবাবে ব্লাড ড্রপস ক্লাব ১৭০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সর্বানন্দ সিনহা অর্ধশতরান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মতিনগর প্লে সেন্টার ২১৯ রান করে। দলের পক্ষে সর্বানন্দ সিনহা ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, কিশোর দেববর্মা ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬,দলনায়ক আর পি সিং ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, জাহেদুল হক ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, নান্টু রঞ্জন পাল ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং গনেশ দেববর্মা ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান।ব্লাড ড্রপস ক্লাবের পক্ষে দেবাগ্রত দে ৪৩ রান দিয়ে ৪ টি এবং তনবীর ওসহেল ২৭ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ব্লাড ড্রপস ক্লাব ৪১.‌৪ ওভারে সবকটি উইকেট হাইরয়ে ১৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দিবাগ্রত দে ৫২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, প্রদীপ নট্ট ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, মহ;‌ জাকির উদ্দিন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, রাসেদ চৌধুরি ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং মিঠুন দাস ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। মতিনগর প্লে সেন্টারের পক্ষে ইকবাল হুসেন ৩৫ রানে ৩টি, রমেশ দেববর্মা ৩৯ রানে ৩ টি এবং দলনায়ক আর পি সিং ২৬ রানে ২ টি উইকেট দখল করেন।‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top