News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারে গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী
Image

কোচবিহারে গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

কোচবিহার, ১১ জুলাই (হি. স.) : কোচবিহার এক ব্লকের কাউন্টিং সেন্টারে গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যা ঘিরে মঙ্গলবার ব্যাপক গন্ডগোল শুরু হয়।

জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে।

অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, ফলিমারিরই ৪/৩৮ নম্বর বুথের ভেতর খুন হয়েছিলেন বিজেপি এজেন্ট মাধব বিশ্বাস। যা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্যে। এই বুথে পুনর্নির্বাচন হয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top