নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ সরকারি নির্দেশের অবমাননা সরকারি বিদ্যালয়ে৷ বিগত কয়েক বছর আগে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছে এখন থেকে বিদ্যালয় কিংবা অন্যান্য অফিসে দেশের রাষ্ট্রপতির ছবি লাগাতে হবে৷ সেই মোতাবেক বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রত্যেকটা প্রাথমিক থেকে উচ্চতর মানের সমস্ত বিদ্যালয়ে রাষ্ট্রপতির ছবি রয়েছে৷ কিন্তু মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শক এর অধীনে হরিরাম সর্দার পাড়া এস বি সুকলে গিয়ে তা লক্ষ্য করা গেল না রাষ্ট্রপতির ছবি৷ সব বিদ্যালয়ে রাষ্ট্রপতির ছবি থাকলেও হলেও অন্য চিত্র পরিলক্ষিত হয় হরিরাম সরদারপাড়া সিনিয়র বেসিক সুকলে৷ সে বিষয়ে বিদ্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চৌধুরীর কাছে জানতে চাইলে কোন সঠিক জবাব দিতে পারেননি৷ অনেকটা আমতা আমতা করে বিভিন্ন অজুহাতে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন৷ অন্যদিকে, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শ্রেণীকক্ষের বিদ্যুৎ সংযোগ বেশ কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷ সে বিষয়েও তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বাবুকে৷ প্রচন্ড গরমের মধ্যেই ছাত্র ছাত্রীদের ক্লাশ করতে হচ্ছে৷অথচ প্রধান শিক্ষকের রুমে বিদ্যুৎ সংযোগ বহাল৷ সে বিষয়ে তিনি অনেকটা বিদ্যুৎ দপ্তরের উপর দোষ চাপিয়ে দিয়েই নিজের দ্বায়িত্ব খালাস করতে চেয়েছেন৷ প্রধান শিক্ষকের এ ধরনের দ্বায়িত্বজ্ঞানহীন মনোভাবের ফলে ক্ষুব্ধ ছাত্র ছাত্রী সহ অভিভাবক মন্ডলী৷ অপরদিকে, এলাকার অভিভাবকরা চাইছে এ বিষয়ে এলাকার বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নজর দিক৷

সরকারি নির্দেশের মান্যতা দিচ্ছেন না প্রধান শিক্ষক
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

















