News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি নির্দেশের মান্যতা দিচ্ছেন না প্রধান শিক্ষক
Image

সরকারি নির্দেশের মান্যতা দিচ্ছেন না প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ সরকারি নির্দেশের অবমাননা সরকারি বিদ্যালয়ে৷ বিগত কয়েক বছর আগে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছে এখন থেকে বিদ্যালয় কিংবা অন্যান্য অফিসে দেশের রাষ্ট্রপতির ছবি লাগাতে হবে৷ সেই মোতাবেক বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রত্যেকটা প্রাথমিক থেকে উচ্চতর মানের সমস্ত বিদ্যালয়ে রাষ্ট্রপতির ছবি রয়েছে৷ কিন্তু মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শক এর অধীনে হরিরাম সর্দার পাড়া এস বি সুকলে গিয়ে তা লক্ষ্য করা গেল না  রাষ্ট্রপতির ছবি৷ সব বিদ্যালয়ে রাষ্ট্রপতির ছবি থাকলেও  হলেও  অন্য চিত্র পরিলক্ষিত হয় হরিরাম সরদারপাড়া সিনিয়র বেসিক সুকলে৷ সে বিষয়ে বিদ্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চৌধুরীর  কাছে জানতে চাইলে কোন সঠিক জবাব দিতে পারেননি৷ অনেকটা আমতা আমতা করে বিভিন্ন অজুহাতে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন৷ অন্যদিকে, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শ্রেণীকক্ষের বিদ্যুৎ সংযোগ বেশ কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷ সে বিষয়েও তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বাবুকে৷ প্রচন্ড গরমের মধ্যেই ছাত্র ছাত্রীদের ক্লাশ করতে  হচ্ছে৷অথচ প্রধান শিক্ষকের রুমে বিদ্যুৎ সংযোগ বহাল৷ সে বিষয়ে তিনি অনেকটা বিদ্যুৎ দপ্তরের উপর দোষ চাপিয়ে দিয়েই নিজের দ্বায়িত্ব খালাস করতে চেয়েছেন৷ প্রধান শিক্ষকের এ ধরনের দ্বায়িত্বজ্ঞানহীন মনোভাবের ফলে ক্ষুব্ধ ছাত্র ছাত্রী সহ অভিভাবক মন্ডলী৷ অপরদিকে, এলাকার অভিভাবকরা চাইছে এ বিষয়ে এলাকার বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নজর দিক৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top