News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরে অব্যাহত গোলাগুলি, হত এক ও আহত কয়েকজন
Image

মণিপুরে অব্যাহত গোলাগুলি, হত এক ও আহত কয়েকজন

ইমফল, ১০ জুলাই (হি.স.) : মণিপুরে অব্যাহত বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা। ফের গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনা ইমফল পশ্চিম ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী দুটি গ্ৰামে সংগঠিত হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল রবিবার মধ্য রাত থেকে ইমফল পশ্চিম ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী ফায়েং এবং সিংদা গ্রামে লাগাতার গুলিবর্ষণ শুরু হয়। সংঘৰ্ষের খবর পেয়ে দুটি গ্রামে পাঠানো হয় আসাম রাইফেলস-এর অতিরিক্ত বাহিনী। আসাম রাইফেলস-এর কড়া পদক্ষেপে আজ সোমবার ভোরের দিকে গুলি বর্ষণ বন্ধ হয়েছে। প্রতিপক্ষ দুই সম্প্রদায়ের উভয় পক্ষের গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

তবে স্থানীয় সূত্ৰে জানা গেছে, আসাম রাইফেলস অবস্থান করলেও আজ ১০ জুলাই সকালের দিকে সিংদা গ্রামের পাহাড়ের দিকে আবারও বিনা প্ররোচনায় গুলিবর্ষণ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সিংদা পাহাড়ের দিকে গুলি বৰ্ষণে আরও হতাহতের খবর পাওয়া যেতে পারে। এদিকে সেনা ও পুলিশ এলাকায় তালাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

Releated Posts

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top