News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৯৪ জন দিব্যাঙ্গদের বিনামূল্যে মোটোরাইড ট্রাই-সাইকেল প্রদান
Image

৯৪ জন দিব্যাঙ্গদের বিনামূল্যে মোটোরাইড ট্রাই-সাইকেল প্রদান

আগরতলা, ১০ জুলাই (হি.স.) : সমাজের শোষিত, বঞ্চিত মানুষদের প্রথম সারিতে আনার জন্য সরকার সংকল্পবদ্ধ। আজ আগরতলায় নরসিংগরস্থিত সিআরসি এসআরই প্রাঙ্গনে সামাজিক অধিকারিতা শিবিরে অংশগ্রহণ করে একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের পক্ষ থেকে ৯৪ জন দিব্যাঙ্গদের বিনামূল্যে মোটোরাইড ট্রাই-সাইকেল প্রদান করা হয়েছে। সহজ-সরল জীবনযাপনে এবং আর্থিক উপার্জন করার লক্ষ্যেই তাঁদের ওই সাইকেল প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, এই শিবিরে এনইএলডি কলকাতা এবং এএলইএমসিও–র সহযোগীতায় ৯৪ জন দিব্যাঙ্গদের বিনামূল্যে মোটোরাইড ট্রাই-সাইকেল প্রদানে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। তাঁর কথায়, সবকা সাথ, সবকা বিকাশ এবং সমাজের সবচেয়ে বেশী শোষিত, বঞ্চিত মানুষদের সমাজের প্রথম সারিতে দাঁড় করানোর প্রধানমন্ত্রীর সংকল্পের অঙ্গ হিসেবে এই শিবির অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি এদিন তিনি ত্রিপুরার অন্যান্য দিব্যাঙ্গ ভাই-বোনদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য নাম লিপিবদ্ধ করতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top