নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ ভারত বিকাশ পরিষদ পূর্ব আগরতলা ব্রাঞ্চ এর উদ্যোগে ৬১ তম প্রতিষ্ঠা দিবস পালনের অঙ্গ হিসেবে আজ অটল বিহারী বাজপেয়ি ক্যান্সার হসপিটাল এ শতাধিক রোগীদের মধ্যে ফলের রস এর প্যাকেট এবং পুষ্টিকর বিসুকট বিতরণ করা হয়৷ আগরতলা পূর্ব ব্রাঞ্চ এর মাননীয় সহ-সভাপতি শ্রী শিমুল সাহা মহাশয় প্রতি বছরের ন্যায় এবারও এই বিতরণের যাবতীয় আয়োজনের ব্যয় ভার বহন করেন৷
আজকের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের রাষ্ট্রীয় এনভারমেন্ট প্রজেক্ট ভাইস প্রেসিডেন্ট শ্রী ধীরেন্দ্র কলই মহাশয়, ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি শ্রী পার্থ ভট্টাচার্য মহাশয় , রিজিওনাল সেক্রেটারীদ্বয় যথাক্রমে শ্রীমতি জবা ভট্টাচার্য ও শ্রীমতি মঞ্জু দেব, প্রান্তের সাধারণ সম্পাদক শ্রী নন্দন সরকার৷ এছাড়া আগরতলা পূর্ব ব্রাঞ্চের বিভিন্ন পদাধিকারীবৃন্দ এবং ত্রিপুরা প্রান্তের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদে অধিকারী বৃন্দ এই বিতরণে উপস্থিত ছিলেন৷এখানে উল্লেখযোগ্য যে, ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী ১৬ জুলাই আগরতলা শিববাড়িতে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ এছাড়া আগামী ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রান্তীয় কার্যালয় দুর্গা চৌমুহনী ববিপনিবিতনে বিকেল সাড়ে পাঁচটায় একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হবে৷
ভারত বিকাশ পরিষদ সম্পর্ক, সহযোগ , সেবা, সংস্কার এবং সমর্পণ এই পাঁচটি বিন্দু নিয়ে সামাজিক কাজ করে থাকে৷ এটি একটি সামাজিক, সাংসৃকতিক, বেসরকারী ও অরাজনৈতিক সংগঠন যা ভারত মাতা তথা রাষ্ট্রের উন্নতিকল্পে কাজ করে থাকে৷

ক্যান্সার রোগীদের মধ্যে ফলের রস বিতরণ করল ভারত বিকাশ পরিষদ
Tags:
Releated Posts
এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ
আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…
আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা
ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…
গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার
বিশালগড়, ২৩ জুন: বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…


















