News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্যান্সার রোগীদের মধ্যে ফলের রস বিতরণ করল ভারত বিকাশ পরিষদ
Image

ক্যান্সার রোগীদের মধ্যে ফলের রস বিতরণ করল ভারত বিকাশ পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ ভারত বিকাশ পরিষদ পূর্ব আগরতলা ব্রাঞ্চ এর উদ্যোগে ৬১ তম প্রতিষ্ঠা দিবস পালনের অঙ্গ হিসেবে আজ অটল বিহারী বাজপেয়ি ক্যান্সার হসপিটাল এ শতাধিক রোগীদের মধ্যে ফলের রস এর প্যাকেট এবং পুষ্টিকর বিসুকট বিতরণ করা হয়৷ আগরতলা পূর্ব ব্রাঞ্চ এর মাননীয় সহ-সভাপতি শ্রী শিমুল সাহা মহাশয় প্রতি বছরের ন্যায় এবারও এই বিতরণের যাবতীয় আয়োজনের ব্যয় ভার বহন করেন৷
আজকের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের রাষ্ট্রীয় এনভারমেন্ট প্রজেক্ট ভাইস প্রেসিডেন্ট শ্রী ধীরেন্দ্র কলই মহাশয়, ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি শ্রী পার্থ ভট্টাচার্য মহাশয় , রিজিওনাল সেক্রেটারীদ্বয়  যথাক্রমে শ্রীমতি জবা ভট্টাচার্য ও শ্রীমতি মঞ্জু দেব, প্রান্তের সাধারণ সম্পাদক শ্রী নন্দন সরকার৷ এছাড়া আগরতলা পূর্ব ব্রাঞ্চের বিভিন্ন পদাধিকারীবৃন্দ এবং ত্রিপুরা প্রান্তের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদে অধিকারী বৃন্দ এই বিতরণে উপস্থিত ছিলেন৷এখানে উল্লেখযোগ্য যে, ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী ১৬ জুলাই আগরতলা শিববাড়িতে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ এছাড়া আগামী ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রান্তীয় কার্যালয় দুর্গা চৌমুহনী ববিপনিবিতনে বিকেল সাড়ে পাঁচটায় একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হবে৷
ভারত বিকাশ পরিষদ সম্পর্ক, সহযোগ , সেবা, সংস্কার এবং সমর্পণ এই পাঁচটি বিন্দু নিয়ে সামাজিক কাজ করে থাকে৷ এটি একটি সামাজিক, সাংসৃকতিক, বেসরকারী ও অরাজনৈতিক সংগঠন যা ভারত মাতা তথা রাষ্ট্রের উন্নতিকল্পে কাজ করে থাকে৷

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top