News Flash

  • Home
  • খেলা
  • পাক ক্রীড়া মন্ত্রীর হুঁশিয়ারি, বিশ্বকাপে যাবে না পাক দল, বিপুল লোকসানের আশঙ্কা করছে আইসিসি!
Image

পাক ক্রীড়া মন্ত্রীর হুঁশিয়ারি, বিশ্বকাপে যাবে না পাক দল, বিপুল লোকসানের আশঙ্কা করছে আইসিসি!

করাচি, ৯ জুলাই(হি.স.): আজ পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারির এক হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, ভারতে হতে চলা বিশ্বকাপে পাক দলকে খেলতে যাবে না। আর পাকিস্তানের এই হুঁশিয়ারিতে বিপুল লোকসানের আশঙ্কা করছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা-আইসিসি।

পাক ক্রীড়ামন্ত্রীর হুঁশিয়ারি, যদি ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে আগামী বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে যাবে না।

পাকিস্তান ক্রীড়ামন্ত্রীর এমন হুঁশিয়ারিতে বিশ্ব ক্রিকেট মহলে আলোড়ন পড়ে গেছে। কারণ, পাক-ভারত খেলা না হলে বিশ্বকাপ উজ্জ্বলতা হারাবে। আর পাকিস্তান না খেলা মানেই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি।

তবে এটা পাক ক্রীড়ামন্ত্রীর ব্যক্তিগত মতামত। এ বিষয়ে অবশ্য চূডান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top