News Flash

  • Home
  • দেশ
  • রোদ-বৃষ্টির খেলা চলবে দক্ষিণবঙ্গে; বজায় থাকবে গুমোট গরম, হেরফের হবে না তাপমাত্রা
Image

রোদ-বৃষ্টির খেলা চলবে দক্ষিণবঙ্গে; বজায় থাকবে গুমোট গরম, হেরফের হবে না তাপমাত্রা

কলকাতা, ৯ জুলাই (হি.স.): কখনও রোদ, তো কখনও আবার বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত এমনই থাকবে আবহাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত নেই। শহর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝেমধ্যেই আকাশে থাকবে মেঘ, আবার রোদও উঠবে। সঙ্গে কোথাও কোথাও ঝিরঝিরে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামী কিছু দিন শহর, শহরতলি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা বাড়লেও ৩৫ ডিগ্রির উর্ধ্বে যাবে না। কিন্তু, আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বজায় থাকবে গুমোট গরমও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ১১ ও ১২ জুলাই অস্বস্তিকর গরম ও রোদের তাপ কিছুটা বাড়তে পারে কলকাতায়। একইরকম আবহাওয়া থাকবে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top