নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রেলে কাটা পড়ে মৃত্যু হল পুলিশ কর্মীর সহধর্মিণীর৷ ঘটনা আমবাসা বিবেকানন্দ নগর সংলগ্ণ এলাকায়৷ পুলিশ জানায় এদিন সকাল ৯ টার নাগাদ খবর পায় একটি মৃতদেহ রেল রাস্তার পাশে পড়ে রয়েছে৷
পুলিশ এসে দেখতে পায় মৃতদেহটি রেলে কাটা পড়েছে৷ তবে কখন এই ঘটনাটি ঘটেছে তা রেল পুলিশ সঠিকভাবে বলতে পারছেন না৷ রেল পুলিশের তরফে জানানো হয় তদন্ত চলছে৷ তবে জানা যায় মৃত মহিলাটির নাম কবিতা রানী দেববর্মা৷ এদিকে জানা যায় মৃত মহিলার স্বামী সালেমা থানায় এ এস আই পদে কর্মরত রয়েছেন৷ মৃত মহিলার স্বামীর নাম অরুণ দেববর্মা৷ আমবাসা পুলিশ কোয়ার্টারে থাকে পরিবার৷ কি কারনে কিংবা কিভাবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

আমবাসায় রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু
Tags:
Releated Posts
রাস্তার বেহাল দশার প্রতিবাদে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ
আগরতলা, ১৫ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার কাজ অসম্পূর্ণ পড়ে থাকায় চরম ক্ষোভে ফেটে পড়লেন সুধারামপাড়া এলাকার বাসিন্দারা।…
প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম দক্ষিণ জেলা সফরে অভিষেক দেবরায়, কার্যকর্তা সম্মেলনে দিলেন সাংগঠনিক বার্তা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন:ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দক্ষিণ জেলা সফরে এলেন অভিষেক…
কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা
আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…
সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী
আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…


















