News Flash

Image

আমবাসায় রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷   রেলে কাটা পড়ে মৃত্যু হল পুলিশ কর্মীর সহধর্মিণীর৷ ঘটনা আমবাসা বিবেকানন্দ নগর সংলগ্ণ এলাকায়৷ পুলিশ জানায় এদিন সকাল ৯ টার নাগাদ খবর পায় একটি মৃতদেহ রেল রাস্তার পাশে পড়ে রয়েছে৷
পুলিশ এসে দেখতে পায় মৃতদেহটি রেলে কাটা পড়েছে৷ তবে কখন এই ঘটনাটি ঘটেছে তা রেল পুলিশ সঠিকভাবে বলতে পারছেন না৷ রেল পুলিশের তরফে জানানো হয় তদন্ত চলছে৷ তবে জানা যায় মৃত মহিলাটির নাম কবিতা রানী দেববর্মা৷ এদিকে জানা যায় মৃত মহিলার স্বামী সালেমা থানায় এ এস আই পদে  কর্মরত রয়েছেন৷ মৃত মহিলার স্বামীর নাম অরুণ দেববর্মা৷ আমবাসা পুলিশ কোয়ার্টারে থাকে পরিবার৷ কি কারনে কিংবা কিভাবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top