নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ নাশকতামূলক অগ্ণিকাণ্ডে শুক্রবার রাতে রাজধানীর আগরতলা শহর এলাকার ইন্দ্রনগর বাঁধের পাশে তিনটি দোকান পুড়ে ছাড়খার হয়ে গেছে৷ দোকানের ভিতরে এক বৃদ্ধ রাতে ঘুমিয়ে ছিলেন৷ ঘুমন্ত অবস্থায় অগ্ণিকাণ্ডে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ গভীর রাতে ইন্দ্রনগর বাঁধের পাশে কাটাখালের পাড়ে অগ্ণিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজনরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে আগুন আলোতে আনে৷ তবে এর মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ দোকানের ভিতর থেকে অগ্ণিদগ্দ এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ অভিযোগ এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
গতকাল রাতে টাউন ইন্দ্রনগর বাঁধের পাশে আগুন লেগে ভস্মীভূত হওয়া পরিবারের পাশে ৬ আগরতলা মন্ডল ও রাজ্য সরকার৷ প্রশাসনের তরফ থেকে অগ্ণিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ শনিবার দুপুরে ক্ষতিক্ষস্ত পরিবারদের হাতে চেক তুলে দেওয়া হয়৷ এদিন সকালে জায়গাটি পরিদর্শনে আসেন বিজেপি রাজ্য সষ্পাদিকা পাপিয়া দও, ৬ আগরতলা মন্ডল সভাপতি হীরা লাল দেবনাথ, ১০ নং ওর্য়াড কাউন্সিলার সোমা মজুমদার সহ অন্যানরা৷

ইন্দ্রনগরে নাশকতার আগুনে পুড়ল চারটি দোকান
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















