News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্দ্রনগরে নাশকতার আগুনে পুড়ল চারটি দোকান
Image

ইন্দ্রনগরে নাশকতার আগুনে পুড়ল চারটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷   নাশকতামূলক অগ্ণিকাণ্ডে শুক্রবার রাতে রাজধানীর আগরতলা শহর এলাকার ইন্দ্রনগর বাঁধের পাশে তিনটি দোকান পুড়ে ছাড়খার হয়ে গেছে৷ দোকানের ভিতরে এক বৃদ্ধ রাতে ঘুমিয়ে ছিলেন৷ ঘুমন্ত অবস্থায় অগ্ণিকাণ্ডে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ গভীর রাতে ইন্দ্রনগর বাঁধের পাশে কাটাখালের পাড়ে অগ্ণিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজনরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে আগুন আলোতে আনে৷ তবে এর মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ দোকানের ভিতর থেকে অগ্ণিদগ্দ  এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ অভিযোগ এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
গতকাল রাতে টাউন ইন্দ্রনগর বাঁধের পাশে আগুন লেগে ভস্মীভূত হওয়া পরিবারের পাশে ৬ আগরতলা মন্ডল ও রাজ্য সরকার৷ প্রশাসনের তরফ থেকে অগ্ণিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ শনিবার দুপুরে ক্ষতিক্ষস্ত পরিবারদের হাতে চেক তুলে দেওয়া হয়৷ এদিন সকালে জায়গাটি পরিদর্শনে আসেন বিজেপি রাজ্য সষ্পাদিকা পাপিয়া দও, ৬ আগরতলা মন্ডল সভাপতি হীরা লাল দেবনাথ, ১০ নং ওর্য়াড কাউন্সিলার সোমা মজুমদার সহ অন্যানরা৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top