News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্ৰিপুরায় প্ৰায় দু কোটি টাকার শুকনো গাঁজা উদ্ধার, ধৃত এক
Image

ত্ৰিপুরায় প্ৰায় দু কোটি টাকার শুকনো গাঁজা উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৮ জুলাই (হি.স) : নেশামুক্ত ত্রিপুরা গঠনে আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরার আমবাসা থানার পুলিশ ও আসাম রাইফেলস। আমবাসার বেতবাগান নাকাপয়েন্টে এক কন্টেইনারে তল্লাশি চালিয়ে ৩৬ প্যাকেটে মোট ৪৯৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে, জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার। সাথে লরির চালককে আটক করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল আসাম রাইফেলস (পূর্ব)-এর অধীনে আগরতলা সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন এবং ত্রিপুরার ধলাই জেলার আমবাসা থানার পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪৯৮ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে।

মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার জানিয়েছেন, আজ সকালে আমবাসা বেতবাগানে নাকা পয়েন্টে সন্দেহমূলকভাবে এমএইচ ১২ আরএন ৮৯৮৪ নম্বরের এক কন্টেইনার গাড়িকে আটক করে আমবাসা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ প্যাকেটে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ৩৬ প্যাকেটে মোট ৪৯৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে পুলিশ সক্ষম হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও সুমন মজুমদার। তিনি জানান, সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আগরতলা বাইপাস থেকে গাঁজাগুলো গাড়িতে বোঝাই করেছে সে। আজ সকালে চালক কন্টেইনার করে শুকনো গাঁজাগুলি অসমের শিলচরে নিয়ে যাওয়ার কথা ছিল।

এসডিপিও জানান, বাজেয়াপ্তকৃত গাঁজা সহ অভিযুক্তকে পরবৰ্তী আইনি প্রক্রিয়ার জন্য ধলাই জেলার আমবাসা থানার হেফাজতে নেওয়া হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top