News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুর্শিদাবাদে নির্বাচনী হিংসায় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল
Image

মুর্শিদাবাদে নির্বাচনী হিংসায় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

মুর্শিদাবাদ, ৭ জুলাই (হি.স.) : শুক্রবার মুর্শিদাবাদে পৌঁছনোর পরই মৃত তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নবগ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। তাঁর বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে কথা বললেন তিনি।

এদিন রাজ্যপাল দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। এখান থেকে বেরিয়ে তিনি খড়গ্রামে পৌঁছান সেখানে তিনি হিংসায় নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সাথে দেখা করেন। রাজ্যপালকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে, এই ব্যাপারে সাহায্যের আবেদন জানান। রাজ্যপাল তাদের আশ্বস্ত করেছেন, তিনি ডিজিপি-র সাথে কথা বলবেন এবং ব্যবস্থা নিশ্চিত করবেন।

গত ১৫ জুন নবগ্রামে নির্বাচনী হিংসায় মুজাম্মিল শেখকে গুলি করে হত্যা করা হয়। হত্যার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। নিহতের পরিবারের সদস্য রমজান জানিয়েছেন, রাজ্যপাল নিহত তৃণমূল নেতার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তিনি পুরো ঘটনা শুনেছেন এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন।

খড়গ্রামে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে খুনের অভিযোগও উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রাজ্যপাল তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। নিহত শ্রমিকদের পরিবার পুলিশের কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করেছে। রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। রাজ্যপাল তাদের আশ্বস্ত করেছেন ও পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দিয়েছেন।

প্রসঙ্গত, রাজ্যপাল নির্বাচনী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন, সাহায্যের আশ্বাস দিচ্ছেন।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top