News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ৪৫-এ পৌঁছল দৈনিক সংক্রমণ; আরোগ্যের হার ঊর্ধ্বমুখীই, করোনায় মৃত্যু দু”জনের
Image

ভারতে ৪৫-এ পৌঁছল দৈনিক সংক্রমণ; আরোগ্যের হার ঊর্ধ্বমুখীই, করোনায় মৃত্যু দু”জনের

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ৫০-এর নীচেই রয়েছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৫ জন। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনায় মৃত্যু হয়েছে দু”জনের (মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে একজন করে প্রাণ হারিয়েছেন)। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১,৪৫৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,৩১,৯১২-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৬১,১২৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৮৫৬ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৭,৪২,২৬০ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৬ জুলাই সারা দিনে ভারতে ৫৪,৬৯৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

ওয়াকফ বিতর্কে কর্নাটকে ফের রাজনৈতিক উত্তাপ, কৃষকদের জমির অধিকারে হুমকির অভিযোগ বিরোধী দলনেতার

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): কর্নাটকে ওয়াকফ জমি সংক্রান্ত বিতর্ক ফের নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। রাজ্যের বিধানসভায়…

ByByNews Desk Jun 29, 2026

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top