News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচর-সৌরাষ্ট্র চারলেন সড়ক নির্মাণে দায়িত্বপ্রাপ্ত গুজরাটের নির্মাণ সংস্থাকে আগামী তিন দিনের মধ্যে ডিমা হাসাও থেকে চলে যাওয়ার হুমকি
Image

শিলচর-সৌরাষ্ট্র চারলেন সড়ক নির্মাণে দায়িত্বপ্রাপ্ত গুজরাটের নির্মাণ সংস্থাকে আগামী তিন দিনের মধ্যে ডিমা হাসাও থেকে চলে যাওয়ার হুমকি

হাফলং (অসম), ৬ জুলাই (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের ডিমা হাসাও জেলার নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৪৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত গুজরাটের দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানি নামের নির্মাণ সংস্থাকে আগামী তিন দিনের মধ্যে কাজ ছেড়ে ডিমা হাসাও জেলা থেকে চলে যাওয়ার হুমকি দিয়েছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম।

ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে চলমান ইস্ট-ওয়েস্ট করিডর চারলেন সড়ক নির্মাণ করতে গিয়ে নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত যে সব গ্রাম রয়েছে, ওই সব গ্রামের বাসিন্দাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন থেকে ওই সব গ্রামের বাসিন্দা এবং ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম তাদের ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। এমন-কি অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ওই সব ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ মিটিয়ে দেয়নি। তার জেরে আজ বৃহস্পতিবার ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরামও ওই অংশের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা মাহুরে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি নির্মাণ সংস্থা দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্যাম্প ঘেরাও করে।

এক সময় নির্মাণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সড়ক অবরোধকারীদের তর্কাতর্কিতে উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। তবে নির্মাণ সংস্থার পদাধিকারীরা আন্দোলনকারীদের কোনও দাবি মানতে রাজি হননি। এই অভিযোগ করেন ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, মহাসড়কের কাজ করতে গিয়ে ডিমা হাসাও জেলার নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও অংশের ২৭টি গ্রামের বাসিন্দাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে উপযুক্ত ক্ষতিপূরণ মিটিয়ে দিচ্ছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ডেভিড কেভম বলেন, গত ১০ ফেব্রুয়ারি হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন জাতীয় সড়ক কর্তৃপক্ষ নির্মাণ সংস্থার সঙ্গে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সঙ্গে যৌথ বৈঠকে ক্ষতিপূরণ ইস্যু সহ নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও অংশের সড়কে ব্ল্যাকটপিং ও মেরামতি করে সড়কটি যাতায়াতের উপযোগী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

তাছাড়া ওই বৈঠকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি রাজস্ব বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জমি সংক্রান্ত সব বিল জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তুলে দেওয়া হয়। এমন-কি, যে ২৭টি গ্রামের বাসিন্দারা এই মহাসড়ক নির্মাণ করতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের নির্মাণ সংস্থার কাজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নির্মাণ সংস্থা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি, অভিযোগ করে ডেভিড কেভম বলেন, গ্রামবাসীরা যখন জুম খেতে কাজ করেন, তখন নির্মাণ সংস্থা গ্রামবাসীদের কাজে বাধার সৃষ্টি করছে বলে ছবি তুলে এদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে বলে অভিযোগ করেন তিনি।

কেভম বলেন, আজ এ নিয়ে দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রা প্রাইভেট লিমিটেড নির্মাণ সংস্থা তেমন গুরুত্ব দেয়নি। নির্মান সংস্থার কর্মকর্তারা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উত্থাপন করে বলেন, এভাবে কাজে বাধার সৃষ্টি হচ্ছে। বিল তুলে নিয়ে মাঝপথে কাজ ছেড়ে চলে যাবে, আগে যে ভাবে ছয়টি কোম্পানি কাজ ছেড়ে চলে গিয়েছিল। এই নির্মাণ সংস্থা ছয়মাস হয়েছে, কাজের দায়িত্ব নিয়েছে। কিন্তু কাজ তেমন এগোয়নি বলে জানিয়ে ডেভিড কেভম গুজরাটের দীনেশচন্দ্র আগরওয়াল নির্মাণ সংস্থাকে তিন দিনের সময়সীমা বেঁধে ডিমা হাসাও ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। অন্যথায় আগামী দিনে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি প্রদান করেন ডেভিড কেভম।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top