News Flash

Image

নগাঁওয়ের কচুয়ায় দুই মহিলা সহ তিন দেহ ব্যবসায়ী গ্ৰেফতার

নগাঁও (অসম), ৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার কচুয়া থানার অন্তৰ্গত শিমলুগুড়ি বাজারে একটি ঘর থেকে দুই মহিলা সহ তিন দেহ ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।

আজ বৃহস্পতিবার নগাঁওয়ে জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ শিমলুগুড়ি বাজারে একটি ঘরে এলাকায় স্থানীয় বহু মানুষ হানা দিয়ে মহিলা সহ ওই তিন নারীদেহ ব্যবসায়ীকে ধরেন। পরে কচুয়া থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলে তাদের হাতে ওই তিনজনকে তুলে দেওয়া হয়।

ধৃতদের ডুমডুমিয়ার মমতাজ বেগম, রুকিয়া খাতুন এবং নাজিরুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে৷ সঙ্গে নাজিরুল ইসলামের এএস ০২ ওয়াই ৮৬৮১ নম্বরের একটি পালসার বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

পুলিশের সূত্রটি জানিয়েছে, শিমলুগুড়ি বাজারের জনৈক রুকিয়া খাতুন নামের বিবাহিত মহিলা বহু দিন থেকে তার বাসায় নারীদেহের ব্যবসা চালিয়েছেল বলে অভিযোগ ছিল৷ দূর-দুরান্তের বহু যুবতী-মহিলাকে তার বাসায় আশ্ৰয় দেওয়ার নামে চালিয়েছিলেন এ ধরনের দুষ্কর্ম৷ তার এ কাজে সহযোগিতা করছিলেন তার স্বামী নাজিরুল।

Releated Posts

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top