News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে রুজিরা
Image

বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে রুজিরা

কলকাতা, ৬ জুলাই (হি.স.) : বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । বিনা কারণে বিদেশ যেতে বাধা দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন রুজিরার আইনজীবী কপিল সিব্বল। ১২ জুলাই আবেদনের শুনানি রয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার শীর্ষ আদালতে কপিল সিব্বল আর্জি জানিয়ে বলেন, ‘আগামী সোমবার এই বিষয় নিয়ে শুনানি করা হোক। তবে সোমবার পূর্ব নির্ধারিত মামলার শুনানি যেন তালিকা থেকে সরানো না হয়।’ সেই আবেদনে বিচারপতি সঞ্জয় কিষেন কউলের নেতৃত্বাধীন বেঞ্চ সাড়া দিয়েছে বলে সূত্রের দাবি।
উল্লেখ্য, গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেয় অভিবাসন দফতর। কলকাতা বিমানবন্দরে আটকানোর পরই সেখানেই অভিষেক পত্নীকে নোটিশ ধরান আধিকারিকরা। দুবাই হয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। দুই সন্তানকে নিয়ে বিমানে ওঠার আগে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে বাধা দেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top