নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ ত্রিপুরা রাজ্য উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম ম্যালেরিয়া প্রবণ রাজ্য হিসেবে পরিচিত৷ কেন্দ্রীয় সরকার এই রাজ্যে ম্যালেরিয়া দমনে নানা কর্মসূচি গ্রহণ করেছে৷ এজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবছর ডিডিটি জড়ানো হতো৷ মশার উপদ্রব দমনের জন্য এটি একটি প্রক্রিয়া৷ অথচ আশ্চর্যজনকভাবে রাজ্যে এই প্রক্রিয়া স্বাস্থ্য দপ্তর বন্ধ করে রেখেছে৷ এর ফলে একদিকে যেমন মশার উপদ্রব বাড়ছে অন্যদিকে এই কাজে যুক্ত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন৷
২৫ / ৩০বছর ধরে কাজ করলেও আজ অব্দি সরকার স্বাস্থ্য দপ্তরের অধীন কর্মরত ডিডিটি ছড়ানোর কাজে যুক্ত কর্মীদের নিয়মিত করেনি৷সেইসব কর্মীদের রেগুলার কিংবা কাজের কোনো ধরনের গ্যারান্টি দেয়নি৷ এবার কৈলাসহরের ম্যালেরিয়া ডিডিটি কর্মীরা আন্দোলনে নামলো৷ ৫জুলাই বুধবার বিকেলে কৈলাসহরের ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীরা ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক জে.বি ডারলং-এর নিকট ডেপুটেশনে মিলিত হয়৷ ডি.ডি,.টি কর্মীরা জানায় যে, ২০২০সালের জুন মাসের পর থেকে চলতি বছর অব্দি তাদেরকে কাজ দেওয়া হচ্ছেনা৷ তাদেরকে কাজ না দেওয়ায় তারা বেকার হয়ে রয়েছেন৷ এর ফলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন৷ সংসার প্রতিপালন করতে হিমসিম খাচ্ছেন৷ তারা বিষয়টি বেশ কয়েকবার দপ্তরের নজরে নিয়েছেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না৷ এমনকি, তারা স্থানীয় বিধায়ক সহ মন্ত্রীর কাছে লিখিতভাবেও জানিয়েছেন৷ তারপরও তাদের নিয়ে কেউ চিন্তা ভাবনা করছেন না বলে অভিযোগ৷ কৈলাসহর মহকুমায় ৩৬জন ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মী রয়েছেন এবং ঊনকোটি জেলায় ৭২জন ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মী রয়েছেন বলে ডেপুটেশনকারী ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীরা জানিয়েছেন৷ সারা রাজ্যেই ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীদের কাজ দেওয়া হচ্ছেনা বলেও জানান৷ তারা প্রকাশ্যেই জানান যে, ২৫ বছর কিংবা ৩০বছর ধরে কাজ করার পরও আজ তারা কর্মহীন হয়ে রয়েছেন৷ তাদের কাজের কোনো গ্যারান্টি নেই৷ তাদের ভবিষ্যত অন্ধকারময়৷ তাদের নিয়ে কেউ চিন্তা করেনা৷ এরা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, তাদের সম্পুর্ন বিশ্বাস রয়েছে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা তাদের ব্যাপারে কিছু একটা করবেন৷ পাঁচ জুলাই ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীদের ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.ডি.টি কর্মী বিশ্বজিৎ দেব, তপন মালাকার, অমল চন্দ্র দেব খালেক মিঞা, রাখাল মালাকার, গুঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা৷

ডিডিটি ছড়ানোর কাজে নিযুক্ত কর্মীরা বিভিন্ন দাবীতে আন্দোলনে নামলেন
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















