News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিডিটি ছড়ানোর কাজে নিযুক্ত কর্মীরা বিভিন্ন দাবীতে আন্দোলনে নামলেন
Image

ডিডিটি ছড়ানোর কাজে নিযুক্ত কর্মীরা বিভিন্ন দাবীতে আন্দোলনে নামলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  ত্রিপুরা রাজ্য উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম ম্যালেরিয়া প্রবণ রাজ্য হিসেবে পরিচিত৷ কেন্দ্রীয় সরকার এই রাজ্যে ম্যালেরিয়া দমনে নানা কর্মসূচি গ্রহণ করেছে৷ এজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবছর ডিডিটি জড়ানো হতো৷ মশার উপদ্রব দমনের জন্য এটি একটি প্রক্রিয়া৷ অথচ আশ্চর্যজনকভাবে রাজ্যে এই প্রক্রিয়া স্বাস্থ্য দপ্তর বন্ধ করে রেখেছে৷ এর ফলে একদিকে যেমন মশার উপদ্রব বাড়ছে অন্যদিকে এই কাজে যুক্ত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন৷
২৫ / ৩০বছর ধরে কাজ করলেও আজ অব্দি সরকার  স্বাস্থ্য দপ্তরের অধীন কর্মরত ডিডিটি ছড়ানোর কাজে যুক্ত কর্মীদের নিয়মিত করেনি৷সেইসব কর্মীদের রেগুলার কিংবা কাজের কোনো ধরনের গ্যারান্টি দেয়নি৷  এবার  কৈলাসহরের ম্যালেরিয়া ডিডিটি কর্মীরা আন্দোলনে নামলো৷ ৫জুলাই বুধবার বিকেলে কৈলাসহরের ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীরা ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক জে.বি ডারলং-এর নিকট  ডেপুটেশনে মিলিত হয়৷ ডি.ডি,.টি কর্মীরা জানায় যে, ২০২০সালের জুন মাসের পর থেকে চলতি বছর অব্দি তাদেরকে কাজ দেওয়া হচ্ছেনা৷ তাদেরকে কাজ না দেওয়ায়  তারা বেকার হয়ে রয়েছেন৷ এর ফলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন৷ সংসার প্রতিপালন করতে হিমসিম খাচ্ছেন৷ তারা বিষয়টি বেশ কয়েকবার দপ্তরের নজরে  নিয়েছেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না৷ এমনকি, তারা স্থানীয় বিধায়ক সহ মন্ত্রীর কাছে লিখিতভাবেও জানিয়েছেন৷ তারপরও তাদের নিয়ে কেউ চিন্তা ভাবনা করছেন না বলে  অভিযোগ৷ কৈলাসহর মহকুমায় ৩৬জন ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মী রয়েছেন এবং ঊনকোটি জেলায় ৭২জন ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মী রয়েছেন বলে ডেপুটেশনকারী ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীরা জানিয়েছেন৷ সারা রাজ্যেই ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীদের কাজ দেওয়া হচ্ছেনা বলেও জানান৷ তারা প্রকাশ্যেই জানান যে, ২৫ বছর কিংবা ৩০বছর ধরে কাজ করার পরও আজ তারা কর্মহীন হয়ে রয়েছেন৷ তাদের কাজের কোনো গ্যারান্টি নেই৷ তাদের ভবিষ্যত অন্ধকারময়৷ তাদের নিয়ে কেউ চিন্তা করেনা৷ এরা রাজ্যের  মূখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, তাদের সম্পুর্ন বিশ্বাস রয়েছে রাজ্যের  মূখ্যমন্ত্রী মানিক সাহা তাদের ব্যাপারে কিছু একটা করবেন৷ পাঁচ জুলাই ম্যালেরিয়া ডি.ডি.টি কর্মীদের ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.ডি.টি কর্মী  বিশ্বজিৎ দেব, তপন মালাকার, অমল চন্দ্র দেব খালেক মিঞা, রাখাল মালাকার, গুঞ্জন দেববর্মা সহ  অন্যান্যরা৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top