News Flash

  • Home
  • খেলা
  • দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লীড নেওয়ার লক্ষ্যে দক্ষিণাঞ্চল
Image

দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লীড নেওয়ার লক্ষ্যে দক্ষিণাঞ্চল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। প্রথম ইনিংসে লীড নেওয়ার লক্ষ্যে এগুচ্ছে দক্ষিণাঞ্চল। ২ শতাধিক রান সংগ্রহ করতে না পেরে কিছুটা পিছিয়ে উত্তরাঞ্চল। দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজ, বুধবার থেকে শুরু হয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। দক্ষিণাঞ্চল বনাম উত্তরাঞ্চলের ম্যাচ। টস জিতে দক্ষিণাঞ্চল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। উত্তরাঞ্চল ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে প্রায় অর্ধবেলা খেলে ৫৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক স্কোর উইকেট রক্ষক প্রবশিরাম সিং এর ৪৯ রান। এছাড়া, অঙ্কিত কুমারের ৩৩ রান উল্লেখ করার মতো। দক্ষিণাঞ্চলের বিদ্যার্থ কাবেরাপ্পা বোলিংয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে ১৮ রানে পাঁচটি উইকেট দখল করে। এছাড়া, শ্রীকান্ত দুটি এবং ভাইসার, কিশোর ও ওয়াশিংটন সুন্দর পেয়েছে একটি করে উইকেট।  জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে দক্ষিণাঞ্চল ১৭ ওভার ব্যাটিং এর সুযোগ পায়।‌ ইতোমধ্যে চার উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে। ময়াঙ্ক আগারওয়াল ৩৬ রানে এবং তিলক বার্মা 12 রানে উইকেটে রয়েছে। উত্তরাঞ্চলের বালতেজ সিং ও হর্ষিত রানা দুটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top