News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় সিনিয়র ক্রিকেট সুপারে জয় দিয়ে শুরু নেতাজি সংঘেরও
Image

সোনামুড়ায় সিনিয়র ক্রিকেট সুপারে জয় দিয়ে শুরু নেতাজি সংঘেরও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।।আবু তাহের-‌এর অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই জয় পেলো নেতাজি সঙ্ঘ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেতাজি সঙ্ঘ ভি জে ডি ম্যাথডে ৮৫ রানে পরাজিত করে ব্লাড ড্রপসকে। প্রথমে ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আবু তাহের। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সঙ্ঘ ১৯৮ রান করে। দলের পক্ষে আবু তাহের ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২,তিলক সরকার ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৭,অরিন্দম বর্মন ২২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, বিকাশ মজুমদার ২২ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং রাজীব সাহা ২৩ বল খেলে ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। ব্লাড ড্রপসের পক্ষে মহ:‌ জুবের উদ্দিন ৩৬ রানে ৩টি, কার্তিক দেবনাথ ২৪ রানে ২ টি এবং রাইহান আহমেদ ৪৮ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে কেলতে নেমে ব্লাড ড্রপস ক্লাব ১০৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রদীপ নট্ট ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,মহ:‌ জুবের উদ্দিন ৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। নেতাজি সঙ্ঘের পক্ষে আবু তাহের ৭ রানে ৪ টি এবং বিকাশ মজুমদার ২৯ রানে ২ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top