News Flash

Image

বোলেরো ও ইকো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক

আগরতলা, ৫ জুলাই (হি.স.) : বোলেরো ও ইকো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক মহিলা যাত্রী। বুধবার সাত সকালে মেলাঘর মোটরস্ট্যান্ড সংলগ্ন লাল মিয়া চৌমুহনীর স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন আহতকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছেন।

স্থানীয় মানুষ জানিয়েছেন, আজ সকালে বোলেরো ও ইকো গাড়ি দুটি মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন লাল মিয়া চৌমুহনী এলাকায় আসতেই বোলেরো গাড়িটি এসে ইকো গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। তাতে বোলেরো গাড়িতে থাকা বকুল বিবি নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাঁরাই আহতকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু ঘাতক গাড়ির চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, বর্তমানে আহত বকুল বিবি মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top