News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতী জেলায় জিলা পরিষদ কার্যালয়ে বৈঠকে তপশীলি জাতি অংশের মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া নিয়ে আলোচনা
Image

গোমতী জেলায় জিলা পরিষদ কার্যালয়ে বৈঠকে তপশীলি জাতি অংশের মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া নিয়ে আলোচনা

আগরতলা, ৫ জুলাই (হি.স.) : তপশীলি জাতি অংশের মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে ত্রিপুরা সরকার। আজ গোমতী জেলায় জিলা পরিষদ কার্যালয়ের বৈঠকে এমনটাই দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি বলেন, তপশীলি জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস দপ্তরের গোমতী জেলার সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত, এই বৈঠকে গোমতী জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ, ডিম, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে।

তাঁর দাবি, গোমতী জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং তপশীলি জাতি অংশের মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা কতটুক পৌঁছানো হয়েছে তা নিয়েও আলোচনায় গুরুত্ব পেয়েছে। তাছাড়া, গোমতী জেলায় সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য মাছ, ডিম, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়েও পর্যালোচনার বৈঠকে আলোচনা করা হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top