News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্র্যাকের উপর বসে বনধ আদিবাসীদের, ধাক্কা দক্ষিণ পূর্ব রেল পরিষেবায়
Image

ট্র্যাকের উপর বসে বনধ আদিবাসীদের, ধাক্কা দক্ষিণ পূর্ব রেল পরিষেবায়

হাওড়া, ৪ জুলাই (হি স)। বনধের জেরে ফের ধাক্কা খেল ট্রেন চলাচল। এবার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঝাড়খন্ড বনধের ডাক দিয়েছেন আদিবাসীরা যার আঁচ পড়েছে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচলে। বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা সেকশনের আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে বলে খবর দক্ষিণ পূর্ব রেলের তরফে।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ন’টা নাগাদ বিক্ষোভকারীরা চুরুগুন্ডা স্টেশনের রেল ট্র্যাকের উপরে বসে পড়লে পরিষেবা ব্যাহত হয়। ফলে সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়া ইস্পাত এক্সপ্রেস ঘাটশিলায়, হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছে যায় আরপিএফ এবং জিআরপি। বনধ সমর্থকদের দ্রুত ট্র্যাক থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তাঁরা এই ট্র্যাক থেকে তাড়াতাড়ি না সরলে, এই সেকশনের ট্রেন চলাচল আরও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেন অনেকে। দুপুরের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় ।

এদিনের ঘটনা অনেকের মনেই কুড়মি আন্দোলনের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার স্মৃতি ফিরিয়ে আনে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top