News Flash

Image

ফের জেলবন্দি অনুব্রতর পাশে বিস্ফোরক মমতা

বীরভূম, ৩ জুলাই (হি. স.) : ফের অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের ভারচুয়াল সভা থেকে কেষ্ট মণ্ডলের গ্রেফতারি নিয়ে সরব হলেন ঘাসফুল শিবিরের সভানেত্রী।

তাঁর কথায়, “প্রমাণ করতে পারছে না দোষ। শুধু আটকে রেখেছে কেষ্টকে। যাতে তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত করতে না পারে।” এর আগেও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দুষেছেন তিনি।

মমতা বলেন, “কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।’’

তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী এদিন পায়ে চোট নিয়েই বীরভূমের দুবরাজপুরের সভায় বক্তব্য রাখেন। তবে সশরীরে সেখানে উপস্থিত হতে পারেননি তৃণমূলের সর্বময় নেত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে সমবেত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top