News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্র ও দেশের মধ্যে কিছু গোষ্ঠী জাত-ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করছে : শরদ পওয়ার
Image

মহারাষ্ট্র ও দেশের মধ্যে কিছু গোষ্ঠী জাত-ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করছে : শরদ পওয়ার

সাতারা, ৩ জুলাই (হি.স.) : মহারাষ্ট্রে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সোমবার মহারাষ্ট্রের সাতারা জেলার কারাদে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে শরদ পওয়ার বলেছেন, “মহারাষ্ট্র ও দেশের মধ্যে কিছু গোষ্ঠী জাত ও ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করছে।”

এনসিপি প্রধান শরদ পওয়ার আরও বলেছেন, “আমরা উদ্ধব ঠাকরের অধীনে মহারাষ্ট্রের সেবা করছিলাম। কিন্তু কিছু মানুষের জন্য আমাদের সরকারের পতন হয়েছে। দেশের অন্যান্য অংশেও একই ঘটনা ঘটেছে।” সোমবার সকালে পুণের বাড়ি থেকে বেরিয়ে সাতারায় আসেন শরদ পওয়ার। পুণে-সাতারা হাইওয়ে হয়ে তিনি সাতারা পৌঁছন। কারাদে পৌঁছে যশবন্তরাও চাভানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপি প্রধান। তারপর দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top