News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নির্বিঘ্নে সম্পন্ন করিমগঞ্জের বাঘন জি‌পি-র সভাপ‌তি প‌দে উপনির্বাচন, ভোটের হার ৬৬.১২ শতাংশ
Image

নির্বিঘ্নে সম্পন্ন করিমগঞ্জের বাঘন জি‌পি-র সভাপ‌তি প‌দে উপনির্বাচন, ভোটের হার ৬৬.১২ শতাংশ

বাজারিছড়া (অসম), ১ জুলাই (হি.স.) : নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে ‌সম্পন্ন হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকাধীন ৩৫ নম্বর বাঘন গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর সভাপতি পদে উপনির্বাচন। ভোট পড়েছে ৬৬.১২ শতাংশ।

আজ শনিবার সকাল সাতটা থে‌কে শুরু হয় ভোটদান প্রক্রিয়া। ভোটাররা সা‌রিবদ্ধভা‌বে বুথ কে‌ন্দ্রে গিয়ে ব্যালট পেপা‌রের মাধ্যমে তাঁদের মতদান ক‌রেছেন। জি‌পির ১১টি ভোটগ্রহণ কেন্দ্রে বিকাল চারটা থে‌কে পাঁচটা পর্যন্ত চ‌লে ভোটদান। সন্ধ্যা ছয়টা নাগাদ ব্যালট বাক্স সিল করে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে করিমগঞ্জে স্ট্রং রু‌মের উদ্যেশ্যে রওয়ানা দেন ভোটকৰ্মীরা। আগামী তিন জুলাই করিমগঞ্জ জেলা সদরে ভোটের গণনা ও ফলাফল ঘোষণা হবে।

বাঘন জিপির সভাপতি পদে উপনির্বাচনে মোট চার প্রার্থীর ভাগ্য বাক্সবন্দি হয়েছে আজ। যে সকল প্রার্থীর ভাগ্য বন্দি হয়েছে তাঁরা যথাক্রমে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী শিপ্রা কৈরি, কংগ্রেসের আব্দুল সহিদ, আম আদমি পার্টির গিয়াস উদ্দিন এবং প্রাক্তন জি‌পি সভাপ‌তি তথা নির্দলীয় প্রার্থী কামরান পাশা চৌধুরী।

বাঘন জিপিতে মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ৬,২৬৫ এবং মহিলা ভোটার ৬,০৭৩ জন। ভোট পড়েছে ৬৬.১২ শতাংশ। এক নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ৬৬০, দুই নম্বর ওয়ার্ডে ৭১৫, তিন নম্বর ওয়ার্ডে ৮১৪, চার নম্বর ওয়ার্ডে ১,১৪৪, পাঁচ নম্বর ওয়ার্ডে ৭৪২, ছয় নম্বর ওয়ার্ডে ৮৭২, সাত নম্বর ওয়ার্ডে ৭৪১, আট নম্বর ওয়ার্ডে ১,০২৫, নয় নম্বর ওয়ার্ডে ৭১০ এবং দশ নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ৭৩৫টি। জি‌পি‌তে মোট ভোট পড়েছে ৮,১৫৮টি।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top