News Flash

  • Home
  • খেলা
  • দলীপ ট্রফি : পূর্বাঞ্চলকে ১৭০ রানে হারিয়ে সেমিফাইনালে মধ্যাঞ্চল
Image

দলীপ ট্রফি : পূর্বাঞ্চলকে ১৭০ রানে হারিয়ে সেমিফাইনালে মধ্যাঞ্চল

মধ্যাঞ্চল: ১৮২, ২৩৯ 

পূর্বাঞ্চল: ১২২, ১২৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।।  সরাসরি জয়-ই পেয়েছে মধ্যাঞ্চল। ১৭০ রানের বড় ব্যবধানে পূর্বাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির সেমিফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে মধ্যাঞ্চল। আগামী ৫ জুলাই থেকে মধ্যাঞ্চল দলীপ ট্রফির সেমিফাইনালে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে খেলবে। খেলা হবে বেঙ্গালুরুতে আলু-র ক্রিকেট স্টেডিয়ামেই। কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চল মূলতঃ হেরেছে ব্যাটিং ব্যর্থতার দায়ে। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসের ১৮২ রানের জবাবে পূর্বাঞ্চল যখন ১২২ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয়, তখনই ম্যাচের লাগাম চলে আসে মধ্যাঞ্চলের হাতে। অতঃপর ৬০ রানে এগিয়ে থেকে মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ২৩৯ রান সংগ্রহ করলে পুনরায় পূর্বাঞ্চলের সামনে ম্যাচ বাঁচানোর প্রয়াস থাকলেও কার্যত সম্ভব হয়নি সেই ব্যাটসম্যানদের ব্যাটে রান আসেনি বলেই। ১২২ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেওয়া দল পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ১২৯ রানে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের তথা ত্রিপুরার মনি শংকর মুরাসিং-এর দুর্দান্ত বোলিং এবং পাঁচ উইকেট দখল সবই শেষ পর্যন্ত বিফলে গেছে ব্যাটার্সদের ব্যর্থতায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top