News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে বিহু নৃত্যশিল্পীদের সরকারি অনুদানের ২৫ হাজার টাকা ও শংসাপত্র তুলে দিলেন মন্ত্রী পরিমল
Image

হাইলাকান্দিতে বিহু নৃত্যশিল্পীদের সরকারি অনুদানের ২৫ হাজার টাকা ও শংসাপত্র তুলে দিলেন মন্ত্রী পরিমল

শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান মন্ত্রীর

হাইলাকান্দি (অসম), ১ জুলাই (হি.স.) : গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গত ১৩ এপ্রিল গিনিস বুক অব ওয়াল্ড রেকর্ডভুক্ত বিহু নৃত্যে অংশগ্রহণকারী হাইলাকান্দি জেলার ২১ জন শিল্পীকে ২৫ হাজার টাকা করে সাম্মানিক ও সার্টিফিকেট তুলে দিয়েছেন রাজ্যের পরিবহণ, আবগারি ও মৎস্য দফতরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সরকারি অনুদানের টাকা দিয়ে নৃত্যশিল্পীদের শিল্প-সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যয় করার আহ্বান জানান মন্ত্রী
আজ শনিবার হাইলাকান্দির জেলাশাসকের কার্যালয় সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সার্টিফিকেট ও সাম্মানিক তুলে দেওয়া হয়েছে। হাইলাকান্দির ২১ জন বিহু নৃত্যশিল্পীর মধ্যে ২০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করলেও অতিরিক্ত একজনকেও ২৫ হাজার টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে আরও সাড়ে দশহাজার টাকা পেয়েছিলেন শিল্পীরা।

এদিন অসম সরকারের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দি জেলার শিল্পীদের অভিনন্দন জানিয়ে রাজ্য সরকার ও স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে পৃথক পৃথক দুটি শংসাপত্র প্রদান করেন। আজ ২০ জনকে শংসাপত্র প্রদান করা হয়েছে। অতিরিক্ত একজনকে শংসাপত্র প্রদান না করলেও তাঁর জন্য নির্ধারিত অর্থ এসে গেছে বলে জানান জেলাশাসক নিসর্গ হিবরে।
জেলাশাসকের সভাকক্ষে বহু প্রতীক্ষিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন জেলাশাসক নিসর্গ হিবরে। এছাড়া পুলিশ সুপার লীনা দলেও প্রাসঙ্গিক বক্তব্য পেশ করে শিল্পীদের শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত গত ১৩ এপ্রিল গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে অসম সরকারের উদ্যোগে আয়োজিত মেগা ইভেন্টে ১১,২৯৮ জন ঢোল-বাদক ও বিহু শিল্পী সমবেত বিহু নৃত্য পরিবেশন করেছিলেন। সমবেত নৃত্যে মনোমুগ্ধ হয়ে পড়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পদাধিকারীরা। তার পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গিনিজ বুক অব ওয়াৰ্ল্ড রেকৰ্ডস-এর পদাধিকারীরা অসমের বিহুনৃত্য বিশ্ব রেকর্ড গড়েছে বলে ঘোষণা করে নৃত্যশিল্পী ও ঢোল-বাদকদের জন্য দু-দুটি প্ৰমাণপত্ৰ তুলে দিয়েছেন। বিশ্ব রেকর্ডভুক্ত বিহুনৃত্যে হাইলাকান্দি জেলার ২০ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন।
সেদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ শংসাপত্র প্রদান করা হয়েছে। রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিল্পীদের অভিনন্দন জানিয়ে আগামীদিনেও দায়িত্ব সহকারে শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারি সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর অন্তর্ভুক্ত বিহু নৃত্যের উপর একটি ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন শংকর চৌধুরী।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top