News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইসকনের উল্টো রথে মর্মান্তিক ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মানিক সরকার
Image

ইসকনের উল্টো রথে মর্মান্তিক ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মানিক সরকার

আগরতলা, ১ জুলাই (হি.স.) : ইসকনের উল্টো রথে বিদুৎস্পৃষ্ট হয়ে সাত জনের মর্মান্তিক মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো  সদস্য মানিক সরকার। আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের কাছে এই দাবি জানিয়েছেন তিনি।

এদিন তিনি বলেন, ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সাথে তিনি পিতৃ এবং মাতৃহারা শিশুদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব ত্রিপুরা সরকারকে গ্রহণ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরী প্রদানের দাবিও তুলেছেন তিনি।

প্রসঙ্গত, কুমারঘাটে ইসকনের উল্টো রথে মর্মান্তিক দূর্ঘটনার খোঁজ নিতে গতকাল কুমারঘাট গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো  সদস্য মানিক সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল। ওই দূর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাঁরা দেখা করেছেন। পাশাপাশি এদিন তিনি কুমারঘাট মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করেছেন। তাছাড়া দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমারঘাটের পুলিশ আধিকারিকের সাথে কথা বলেছেন মানিক সরকার সহ প্রতিনিধি দল।

এদিকে, গতকাল রাতে ওই বিভৎসতম ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে গিয়েছিলেন মানিক সরকার সহ সিপিআইএমের প্রতিনিধি দল। কুমারঘাট পরিদর্শন করে আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের কাছে ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবি জানিয়েছেন মানিক সরকার।

Releated Posts

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top